ডেঙ্গুতে আরও দশ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯০।

প্রকাশ : 26 Nov 2024
ডেঙ্গুতে আরও দশ জনের মৃত্যু, আক্রান্ত  ৯৯০।


ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দশ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৪৭১ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২২৯ জন ও নারী ২৪২ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৬৫৭ জন ও নারী ৩৩৩ জন।

চলতি বছরের ১জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৮৮ হাজার ৭১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৫৬ হাজার ৫৬ জন ও নারী ৩২ হাজার ৬৫৯ জন।


সম্পর্কিত খবর

;