জাকির হোসেন আজাদী: নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শারমীন দীপু বেশ কয়েক বছর ধরে আমাদের সঙ্গীতাঙ্গনে আলো ছড়িয়ে যাচ্ছেন। মঞ্চ ও টেলিভিশনেও অসাধারণ পারফরম্যান্স ও দরদী কণ্ঠে গান পরিবেশনের মাধ্যমে দর্শক শ্রোতাদের হৃদয় জয় করেছেন বহু আগে। বিশেষ করে তাঁর প্রাণবন্ত গান পরিবেশন খুবই উপভোগ্য।
তিনি অনেক গুলো মৌলিক গানও উপহার দিয়েছেন। এবার তিনি "ভালােবাসার লাল আগুনে / পুইড়া হইলাম কালারে/ ইহার চেয়ে মরণ ছিল ভালা " এমন সব অসাধারণ নান্দনিক কথা সমৃদ্ধ গান নিয়ে আসছেন আজ ১৫ মে রোববার।
এ বিষয়ে শিল্পী দীপুর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ভালােবাসার লাল আগুনে ' একটি নিগুঢ় প্রেমের গান। এটি গ্রামীন আবহে ভিজ্যুয়ালাইজ করা হয়েছে। গানটির ব্যাপারে আমি খুবই আশাবাদী। প্রত্যাশা করছি আমার দর্শক শ্রোতাদের গানটি ভালো লাগবে। গান নিয়ে অনেক দূর যেতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চাই'
উল্লেখ্য যে, শারমীন দীপুর জন্মস্থান ফরিদপুর। বসবাস ঢাকা উত্তরা। মা আইনজীবী। বাবা টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পড়ছেন ব্যারিষ্টারি। ছোট বেলা থেকেই গানে তালিম নিয়েছেন। ২০০৪ সালে নতুন কুড়িতে দ্বিতীয় হওয়ার মাধ্যমে গানের ভূবনে পদার্পন। মৌলিক গান করেছেন ৩০টি। রয়েছে ৪টি একক এ্যলবাম। গাড়ি চালাতে ও দেশ বিদেশ ঘুরতে ভালোবাসেন।
ভালােবাসার লাল আগুনে ' গানটির গীতিকার জাহাঙ্গীর রানা, সুর এবং সঙ্গীত আকাশ মাহমুদ, ভিডিও নির্দেশনা ও সম্পাদনায় আশিক মাহমুদ, শিল্পি শারমীন দিপু, ভিডিও দৃশ্যে মডেল- শারমীন দিপু, সোনিয়া আক্তার, নাঈম খান হিমেল, ১৫ মে শুভ মুক্তি ইউটিউব চ্যানেল "শারমীন দিপু অফিশিয়াল"
গানটির লিরিক্স :
ভালােবাসার লাল আগুনে
পুইড়া হইলাম কালারে
ইহার চেয়ে মরণ ছিল ভালা ||
এই আগুনের এমনি গুন
মানে না সে আশ্বিন ফাল্গুন
জ্বালাইয়া পুড়াইয়া মারে
প্রাণ করে উতলা ||
প্রেম জ্বালা যার নাই জীবনে
ভালােবাসার সে কী জানে।
বাহির দেখে বােঝেনা কেউ
ভিতরে কি জ্বালা ।।
সুখ নাই নাই নাইরে শান্তি
বাহিরে ঘরে অশান্তি
জাহাঙ্গীর রানা কয়
পিরিত দুঃখ ফুলের মালা II
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
সব মন্তব্য
No Comments