বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ক্রিমিনোলজি বিভাগের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের শিক্ষার্থী রিনা খাতুন এবং রানার্স-আপ হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফাতেমা খাতুন। প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিÿক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ফুটবল উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত সারা বিশ্ব। আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ রাতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আসর—ফিফা ওয়া ...
স্টাফ রিপোর্টার: তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে দায়ের করা আলোচিত মামলা থেকে চূড়ান্তভাবে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগা ...
সব মন্তব্য
No Comments