মো.পাভেল ইসলাম রাজশাহী: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে মেতে উঠবে উত্তরের পদ্মাপারের রাজশাহী বিভাগীয় শহরের মানুষও। ইতোমধ্যে এ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রাজশাহীতে লক্ষাধিক মানুষের বিশাল জমায়েত হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। উৎসব উদযাপন ও কর্মসূচি নির্ধারণে এরই মধ্যে প্রস্তুতি সভা করেছে রাজশাহী জেলা প্রশাসন।
রাজশাহী জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ২৫ জুন রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, সুশীল সমাজসহ বিভিন্ন পর্যায়ের লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। তারা ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। এ ছাড়া উদ্বোধনী দিনটিকে স্মরণীয় করে রাখতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২৫ জুন সকাল ১০টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও কবুতর উড়ানোর মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন, সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বড়পর্দায় প্রদর্শন। এর পর বেলা ১১টায় ‘পদ্মা সেতু : স্বপ্ন হলো সত্যি’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হবে।
সন্ধ্যা ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। রাত ৮টায় আতশবাজি ফোটানো হবে। সোমবার (২০ জুন) থেকে ২৬ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও সড়ক বিভাজনে আলোকসজ্জা এবং শহরের পদ্মা সেতুর উদ্বোধনের ব্যাপারে ব্যাপক প্রচার চালানো হবে।
রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল জলিল বলেন, ‘আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর জেলা স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে সেই দিন বিকালে স্টেডিয়ামে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এখানে দেশবরেণ্য শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। জেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করবে। অনুষ্ঠানে সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments