স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস' উপলক্ষে 'শেখ রাসেল স্কুল অভ ফিউচার' -এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে রাজধানীর সুনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান
সামসুল হক খান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে
ভার্চুয়াল সভায় সংযুক্ত হন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি
সামসুদ্দিন ভূইয়া সেন্টু ও শামসুল হক খান স্কুল এণ্ড কলেজ এর অধ্যক্ষ শিক্ষাবিদ ড. মাহবুবুর রহমান মোল্লা।
এ সময় প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে আয়োজনটি উপভোগ করেন।
এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিনের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। তিনি বলেন, এই আয়োজনের মধ্যদিয়ে ছোট বড় সকল ছাত্র-ছাত্রীদের মাঝে শেখ রাসেলকে আমরা ছড়িয়ে দিতে পেরেছি। এতে নিজেকেও অনেকটা তৃপ্তি পাচ্ছি।
স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার নাম এবং ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। পূর্বের নাম পরিবর্তন করে জাহাজগুলোর জন্য নতুন নাম অনুমোদন দিয়ে কোস্টগার্ডে ...
স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। প্রথমবারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর প্রচলিত রুট ব্যবহার ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে প ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা-ঢাকা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব ৪ নভেম্বর অনুমোদন করেছে।অনুমোদিত প্রস্তাবনা ...
সব মন্তব্য
No Comments