কামরুজ্জামান শাহীন,ভোলা॥ তিন দিন পর মেঘনা নদীতে পড়ে নিখোঁজ নিখোঁজ শ্রমিক শাহীন হাওলাদার (৩০)’র মরদেহ ভেসে উঠলো।
শুক্রবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বেতুয়া লঞ্চ ঘাট সংলগ্ন প্রশান্তি পার্ক এলাকার মেঘনা নদীর তীরবর্তী এ মরদেহ ভেসে উঠে।
নিহত শাহীন হাওলাদার উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়শাবাগ গ্রামের বাদসা হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার বিকাল বেতুয়া লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী প্রশান্তি পার্ক এলাকায় স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে শাহীন হাওলাদারের পরিবারে সদস্যদের খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্য এসে মরদেহ উদ্ধার করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত বলেন, স্থানীয়রা বিকাল সাড়ে ৩ টার দিকে বেতুয়া লঞ্চ ঘাট সংলগ্ন প্রশান্তি পার্ক এলাকার মেঘনা নদীর তীরবর্তী মেঘনা নদীর পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড এবং তার পরিবারের সদস্যদের খবর দেন।
উল্লেখ্য- গত মঙ্গলবার ১৮ অক্টোবর চরফ্যাশন উপজেলায় বেতুয়া লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলতে গিয়ে পানিতে পড়ে শ্রমিক মো. শাহিন হাওলাদার নিখোঁজ হন। পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মী ও ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তার সন্ধান পাওয়া যায়নি।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments