দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ সোহেল রানা (২৫) ও আগর (২০) নামে দু’জন মাদক চোরাকারবারী আটক হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন শকুনতলা মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করে সীমান্তরক্ষী বিজিবি। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তুল, ২রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত একটি হিরোহোন্ডা মোটরসাইকেল। আটক মাদক চোরাকারবারী সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মিল্টন ও ইব্রাহিমের ছেলে।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ঠোটারপাড়া বিওপি কমান্ডার হাবিলদার সিরাজের নেতৃত্বে বিজিবি’র টহল দল সীমান্ত সংলগś জামালপুর শকুনতলা মাঠে অভিযান চালিয়ে মাদক চোরাকারবারী সোহেল রানা ও আগর কে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ আটক করে। এসময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল। মাদক চোরাকারবারী সোহেলে রনার বিরুদ্ধে ডবল মার্ডার ও মাদক পাচার মামলাসহ একডজন মামলা রয়েছে এবং আগরের বিরুদ্ধে মাদক পাচারের একাধিক মামলা রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। আটক চোরাকারবারীদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দিয়ে গতকাল সোমবার দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার অধিবেশনের শেষ পর্যায়ে স্পিকার এ ঘোষণা দেন।
এর আগে সকালে স্পি ...
অনিক রায়,ফরিদপুর অফিস: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত ও অস্থিরতার আবর্তে আরেকটি বাংলাদেশি প্রাণ নিভে গেল দূর প্রবাসে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ফরিদপুরের ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতির আংশিক উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি না পাওয়ায় ...
স্টাফ রিপোর্টার: সময় সংকটের কারণে জাতীয় সংসদে তড়িঘড়ি করে একের পর এক বিল পাসকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সংবিধান অনুযায়ী ১২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত ক ...
সব মন্তব্য
No Comments