কামরুজ্জামান শাহীন, ভোলা॥ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচরের বঙ্গোপসাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে উত্তাল ঢেউয়ের তোপে ১৩ জেলেসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জেলে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার রাতে ঢালচরের দক্ষিণ সাগর মোহনায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলার ডুবির পরপরই অপর জেলে ট্রলার ৫ জেলেকে উদ্ধার করলেও এ সংবাদ লেখা পর্যন্ত ৮ জেলে নিখোঁজ রয়েছেন বলে ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার নিশ্চিত করেছেন।
নিখোঁজ ৮ জেলের নাম পরিচয় জানাযায়নি। নিখোঁজ জেলেরা চরফ্যাশন উপজেলার ঢালচর ও চর মানিকা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্ধা বলে জানাগেছে।
জেলেদের সূত্রে জানাযায়, ঢালচর ঘাটের ইউসুফ মাঝির মাছ ধরা ট্রলার ১৩ জন মাঝি মাল্লা নিয়ে গভীর সমুদ্রে ইলিশ শিকারে যান। সাগর উত্তাল হওয়ায় ঘাটে ফেরার পথে মঙ্গলবার রাত ৮ টায় দিকে ঢালচরের দক্ষিণ বঙ্গোপসাগর মোহনায় ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। দূর্ঘটনার পরপর খবর পেয়ে সাগরে থাকা অপর জেলেরা নিমজ্জিত ট্রলারটি ও জেলেদের উদ্ধারের চেষ্টা করলেও ঝড়ের তান্ডব ও ঢেউয়ের তোপে উদ্ধার চেষ্টা ব্যর্থ হয়। পরে ভাসমান অবস্থায় ৫ জেলেকে উদ্ধার করেন। প্রবল স্রোতের টানে ট্রলারসহ অপর ৮ জেলে সাগরে ভেসে গেছে বলে প্রত্যক্ষদর্শী জেলেরা জানিয়েছেন।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, অপর জেলেদের মাধ্যমে ট্রলার ডুবির ঘটনা শুনেছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চরমানিকা জোনের কোষ্টগার্ডকে অবগত করা হয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলেদের উদ্ধার করতে কোস্ট গার্ডকে বলা হয়েছে। তারা উদ্ধারের চেষ্টা করছেন, তবে বৈরী আবহাওয়ায় উদ্ধার অভিযান বিলম্ব হচ্ছে।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
স্টাফ রিপোর্টার: আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পু ...
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
সব মন্তব্য
No Comments