ডেস্ক রিপোর্ট: কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ (সিএমএসএমই) সব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রির জন্য চালু হয়েছে ‘বিসিক অনলাইন মার্কেট’। এ অনলাইন প্ল্যাটফর্ম থেকে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিনামূল্যে প্রদর্শন ও বাজারজাতকরণ করতে পারবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ‘বিসিক অনলাইন মার্কেট (www.bscic-emarket.gov.bd)’ নামের এ ই-কমার্স প্ল্যাটফর্ম উদ্বোধন করেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কাজিম উদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, শিল্প সচিব জাকিয়া সুলতানা প্রমুখ।
স্টাফ রিপোর্টার: পারস্পরিক আস্থা ও সাফল্যের দীর্ঘ পথচলাকে উদযাপন করতে ‘সাফল্যের পথে একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘পার্টনারস সামিট’ আয়োজন করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। ঢাকার র্যাডিসন ব্লু ঢ ...
স্টাফ রিপোর্টার: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং শ্রমিকদের মজুরিসহ পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় দেশের রেস্তোরাঁ খাত চরম সংকটে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মাল ...
ডেস্ক রিপোর্ট: প্রতি মিনিট কথা বলার বিপরীতে গ্রাহকদের ১০ মেগাবাইট (এমবি) করে বিনা মূল্যে ইন্টারনেট দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। বাংলাদেশে কোনো মোবাইল অপারেটরের এ ধরনের উদ্যোগ ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অক্টোবর মাসের জন্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সেপ্টেম্বর মাসে নির্ধারিত দামেই অক্টোবর মাসজুড়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্ ...
সব মন্তব্য
No Comments