জাকির হোসেন আজাদী: বাংলাদেশ-ভারত মৈত্রী সম্মাননা পেলেন নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল জনপ্রিয় কণ্ঠশিল্পী আজমা সুরাইয়া শিল্পী। ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ এর অ্যাসোসিয়েশন ও শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ যৌথ প্রয়াসে গত বুধবার (৭ ডিসেম্বর ) বিকেল ৪টার সময় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তন, (শিল্পকলা একাডেমি সংলগ্ন) সেগুন বাগিচা, ঢাকায় এ সম্মাননা প্রদান করা হয়।
ভারত-বাংলাদেশের কুটনৈতিক সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শীর্ষক আলোচনা সভা ও সম্পর্কের গুণীজন সংবর্ধনা দুই বাংলার সম্প্রীতির মিলন মেলা ও বরেণ্য শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়। এতে করে মো. মঞ্জুর
হোসেন ঈসার উপস্থাপনায় আর.কে রিপনের সার্বিক পরিচালনা করেন।
শেরে- বাংলা এ.কে ফজলুল হক গবেষণা পরিষদ এর উপদেষ্টা ও শেরে-বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মো. নিজামুল হক নাসিম এর কাছ থেকে এবং বাংলাদেশ-ভারত
ইন্ডিয়া ফ্রেন্ডশীপ অ্যাসোশিয়নের সহ- সভাপতি অজয় দেব নাথের উপস্থিতিতে বাংলাদেশ বেতার ও
টেলিভিশনের সঙ্গীতে বিশেষ অবদানে আজমা সুরাইয়া শিল্পী ভূয়সী প্রশংসিত হয়ে তিনি কৃতিত্বের সহিত বাংলাদেশ ভারত মৈত্রী সম্মাননা-২০২২ সরাসরি গ্রহণ করেন।
অপরদিকে জাতীয় এই মহতি অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীত জগতের সফল ও শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে বিশেষ অবদানে আজমা সুরাইয়া বাংলাদেশ- ভারত মৈত্রী সম্মাননা ২০২২' পাওয়ার খবরে সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের সর্বত্র অভিনন্দন জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments