।। গোলাম কবির ।।
হৃদয়ের গভীর ক্ষত গুলো ধুয়ে নিই
চাঁদের স্নিগ্ধ আলোর ঝর্ণায়,
তারপর আবার পচনশীল পৃথিবীর
বুকে হেঁটে হেঁটে ক্লান্ত আমি
খুঁজে ফিরি একমুঠো গভীর বিশ্বাসে
ভরা ভালোবাসা লাজ রক্তিম
সকালের স্নিগ্ধতায়
কিন্তু কোথাও খুঁজে পাই না এমন
অপার ভালোবাসা মানুষের মধ্যে!
চৌদিকে জ্বলছে ভালোবাসার মাইলাই,
ভাঙছে পরিবার অবিশ্বাসের বিষ নীলে!
বাসা বদলের মতো মানুষেরা
এখন ভালোবাসাও বদলে ফেলছে
ইচ্ছে হলেই যখন তখন!
নিহত ভালোবাসা এখন গনহত্যায়
নিহতদের লাশ টেনে নেয়ার
সামরিক কনভয়ে চড়ে যাচ্ছে
চলে কোন সুদূরে কে- ইবা জানে!
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments