স্টাফ রিপাের্টার: আজ ১৭ নভেম্বর ২০২৪, রবিবার, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সমাবেশ শেষে শ্রম ভবনের সামনে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন বি.এন.এস গ্রুপের দুটি কারখানা ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোং লিঃ এবং এবিকো ইন্ডাস্ট্রিজ লিঃ-এর আন্দোলনরত শ্রমিকরা।
ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোং লিঃ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাফুজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শ্রমিকনেতা কাজী রুহুল আমিন, কেন্দ্রীয় নেতা ইদ্রিস আলী, জালাল হাওলাদার প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বারবার চুক্তি ভঙ্গকারী মালিক শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও আইন কানুনের তোয়াক্কা না করে উপরন্তু শ্রমিকদের ওপর হামলা-মামলা-দমন নীতি চালিয়ে যাচ্ছেন।
পরিশেষে গত ২৩ অক্টোবর সম্পাদিত চুক্তি অনুসারে গত ১৪ নভেম্বর শ্রমিকদের আংশিক পাওনা পরিশোধের কথা থাকলেও তা করেনি। এমতাবসস্থায় আজকের মধ্যে পাওনা পরিশোধ না করলে আগামীকাল শ্রম মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন নেতৃবৃন্দ।
আজকের মধ্যে পাওনা পরিশোধন না করলে আগামীকাল ১৮ নভেম্বর ২০২৪, রবিবার, সকাল ১০টায় বিএনএস গ্রুপের ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোং লিঃ শ্রমিক ইউনিয়ন এবং এবিকো ইন্ডাস্ট্রিজ লিঃ শ্রমিক ইউনিয়নের উদ্যাগে শ্রম মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ এবং বিক্ষোভ পূর্ববর্তী জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর কর্মকাণ্ড, আঞ্চলিক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীবাসীর জন্য রাতে মেট্রোরেল ব্যবহারের সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাতের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীস ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মির্জা ফখরুলের হাতে থাকা স্থান ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা ...
সব মন্তব্য
No Comments