মোঃ নাজমুল ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি: বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নেত্রকোনার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ মে) দুপুরে ময়মনসিংহ দুদক আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল প্রায় দুই ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রাহক সেবা প্রদানে দুর্নীতি, ঘুষ গ্রহণ, দালালচক্রের সক্রিয়তা এবং জাল কাগজপত্র তৈরিসহ নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হয়। দুদক কর্মকর্তারা বিআরটিএর একাধিক কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি জব্দ করেন এবং কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন।
এছাড়া বিআরটিএ কার্যালয়ের সামনের নেত্রকোনা সদর উপজেলা মার্কেটের কয়েকটি কম্পিউটার দোকানেও অভিযান চালানো হয়। এসব দোকানে জাল ডকুমেন্ট তৈরির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
দুদকের হঠাৎ এই অভিযানকে ঘিরে সংশ্লিষ্ট দপ্তর ও এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সব মন্তব্য
No Comments