রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় শিশুর অধিকার সুরক্ষা ও শিশুর প্রতি সংহিসতা প্রতিরোধে অ্যাডভোকেসি অ্যান্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই বুধবার বিকাল ৪টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র আ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের (পাইলট) প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মৃধা। স্বাগত বক্তৃতা করেন জেলা সহকারি তথ্য অফিসার লেলিন বালা। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার ও জাহিদ হোসেন,আজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসানাত হোসেন,উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ এনামুল কবির প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম প্রমুখ।
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
সব মন্তব্য
No Comments