ডেস্ক রিপোর্ট: কার্ডের নামে চাঁদাবাজিসহ সড়কে ব্যাটারিচালিত যানবাহনের ওপর সকল ধরনের চাঁদাবাজি বন্ধের দাবিতে আজ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার, সকাল ১১টায় কামরাঙ্গীরচরের লোহার ব্রিজের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কামরাঙ্গীরচর থানার সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, কামরাঙ্গীরচর থানা কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, লালবাগ থানার শ্রমিক নেতা দেলোয়ার হোসেন, হাজারীবাগের নেতা সুমন মৃধা, কামরাঙ্গীরচরের নেতা মো. নিজাম, গোলাম মোস্তফা, জামাল হোসেন মাঝি প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পুলিশ ও ট্রাফিকের যোগসাজসে কার্ডে নামসহ নানা নামে সড়কে ব্যাটারিচালিত যানবাহনের ওপর চলছে সীমাহীন চাঁদাবাজি। রিকশা শ্রমিকদের ওপর সকল চাঁদাবাজি-জুলুম বন্ধ করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, চার কোটি বেকারের দেশে শ্রমিকরা এনজিও ও মহাজনি সুদে ঋণ নিয়ে ব্যাটারিচালিত যানবাহন তৈরি করে নিজের কর্মসংস্থান করেছে। সরকার জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ না নিয়ে শ্রমিকের ঋণের টাকায় গড়ে তোলা কর্মসংস্থান বন্ধের পাঁয়তারা করছে।
নেতৃবৃন্দ সমাবেশ থেকে অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবি জানান।
সমাবেশ শেষে শ্রমিকদের একটি লাল পতাকা মিছিল বেড়িবাঁধ লোহার ব্রিজ থেকে সেকশন পর্যন্ত এসে সমাপ্ত হয়।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে চলতি বছরের জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি ছিলেন মোটরসাইকেল আরোহী ও পথচারী। এক মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকার গুলশানে পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিকল ভাঙার উদ্দেশ্য কেবল একটি স্বৈরাচারী বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটানো নয়; বরং এমন একটি শিকলবিহীন গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments