মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস : রাজশাহীতে নবজাতক চুরির দায়ে মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনালে এক দম্পত্তির যথাক্রমে ১০ ও ৫ বছর কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রায়ে স্ত্রীর ১০ বছর এবং স্বামীর ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের বিচারক মো আয়েজ উদ্দিন এ রায় দেন।
এই রায়ে মামলার প্রধান আসামি মৌসুমি বেগমকে (২৬) ১০ বছর ও তার স্বামী সজীব আহম্মেদকে (২৯) ৫ বছরের কারাদন্ড দেয় আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৬ মাসে কারাদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মানব পাচার অপরাধ ট্রাইবুনাল রাজশাহীর পিপি শফিকুল ইসলাম জানান,২০২১ সালের ২০ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ নম্বর ওয়ার্ডে সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন শ্রী মাসুম রবি স্ত্রী শ্রীমতি শিল্পী রানী দাস। সন্তান জন্মের পরের দিন রাত দশটার দিকে একই ওয়ার্ড থেকে নবজাতকটি চুরি হয়ে যায়।
এই ঘটনার পরের দিন মাসুম রবি বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের কারেন। মামলার একদিন পরে শিশুটিকে রাজশাহী নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংকি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এই সময় সজীব ও মৌসুমিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের ২৩ জানুয়ারি মামলা দায়ের করা হয়। এর পর ওই বছরের ৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
আসামি পক্ষের আইনজীবী হাসানুল সোহাগ বলেন,রায়ে আমরা সন্তষ্ট নয়। আমরা উচ্চ আদালতে যাব।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments