আজ সর্বনিন্ম তাপমাত্রা রাজশাহী ১০.২ এবং সর্বোচ্চ টেকনাফ ২৯.৮ ডিগ্রী

তাপমাত্রা আরও কমতে পারে

প্রকাশ : 25 Dec 2025
তাপমাত্রা আরও কমতে পারে



ডেস্ক রিপোর্ট: উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে

অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কয়ুাশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে: কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সর্বনিন্ম তাপমাত্রা দেশের উত্তরাঞ্চলের জেলা রাজশাহী ১০.২ ডিগ্রী এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ২৯.৮ ডিগ্রী রেকর্ড করা হয়েছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১২) কি. মি.। সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৯%


আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ১৮ মিনিটে। এবং  আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ৩৯ মিনিট। 

সম্পর্কিত খবর

;