বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল শান্তা কমিউনিটি সেন্টারে ২৩ ডিসেম্বর সন্ধ্যায় সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনূষ্ঠিত হয় ।
সভায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদের পুত্র সামসুহাব্বিব বিদ্যুৎ বলেন, আমরা সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। এ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ । আপনারা আমাদের তথ্য দিয়ে এবং বেশী বেশী সংবাদ প্রচার করে সহযোগিতা করবেন।
অনূষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পরামর্শ মূলক বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ঠিকাদার আবু তাহের, যুবসংহতির সম্পাদক কাউন্সিলর ইসাহাক আলী, নির্বাচন সমন্বয় কারী আধ্যাপক সিরাজুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নওরোজ কাওসার কানন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,আনোয়ারুল ইসলাম, সম্পাদক মোঃ বিপ্লব, আবুল কালাম আজাদ,সাবেক সভাপতি ফারুক আহমেদ, সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল হক,আশরাফুল আলম, খুরশিদ আলম শাওন,বিজয় রায়, হুমায়ুন কবির, সফিকুল ইসলাম,একে আজাদ, আনোয়ার হোসেন জীবন,সাংবাদিক মাহাবুব আলম,রফিকুল ইসলাম সুজন, নাজমুল হোসেন, আব্দুল্লাহ আল নোমান,অভিশেখ চন্দ্র রায়।
শ্যামল বিশ্বাস সাতক্ষীরা আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় এক জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখি ...
নড়াইল প্রতিনিধি : গভীর রাত। চারদিকে সুনসান নীরবতা। দিনের ক্লান্তি শেষে ঘুমে আচ্ছন্ন একটি পরিবার। একই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল দুই বোন। কিন্তু সেই শান্ত রাত মুহূর্তে রূপ নেয় বিভীষিকাময় ট্র্যাজেডিতে।রো ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।সোমবার দুপুরে নগরীর সরস্বতী মাধ্যমিক বি ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই ...
সব মন্তব্য
No Comments