মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : রাবি ভিসিকে দুই ঘন্টা ধরে সিনেট ভবনের সামনে অবরুদ্ধ থাকার পরে বাসায় ফিরেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেন। পরে দুপুর দুইটার দিকে শিক্ষক এবং ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে ভিসিকে সেখান থেকে নিয়ে বাসভবনে পৌঁছে দেন।
এরপর শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয় ভিসির বাসার সামনে অবস্থান নেন। আরেকটি অংশ বিশ্ববিদ্যালয় মেইন গেটের সামনে গিয়ে অবস্থান নেন। মেইন গেটের সামনে দুপুর আড়াইটার দিকে আবারো বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
শেষে বিকেল সোয়া তিনটার দিকেও মেইন গেটের সামনে রাস্তায় আগুন দিয়ে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা।
এদিকে,সকালের সাংবাদিকদের উপর হামলার বিষয়টি অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছেন রবি ছাত্রদের সভাপতি গোলাম কিবরিয়া। তিনি বলেন, হঠাৎ কিছু অতি উৎসাহী শিক্ষার্থী সাংবাদিকদের উপর হামলা করেছে এ ঘটনাটি দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, আমরা সেই ব্যবস্থা নিয়েছি এবং ছাত্রদেরকে সেটি জানানো হয়েছে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি শফিকুন্নবী সামদানী বলেন, আজকে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিল। ছাত্রদের দাবিগুলো আমরা মেনে নিয়েছিলাম। মাননীয় ভিসি স্যার মেনে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ কিছু অতি উৎসাহী সাংবাদিকদের উপর হামলা চালায় এটি অনাকাঙ্ক্ষিত। এ হামলায় শিক্ষার্থীরা জড়িত বলে আমার কাছে মনে হয়নি। যারা এটি করেছে তারা বাইরের বলে আমার কাছে মনে হয়েছে। সাধারণ শিক্ষার্থীর সঙ্গে মিশে আন্দোলনটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য এটি করা হতে পারে বলেও মনে হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments