সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭ ইউনিয়নের নৌকার প্রতীকের প্রার্থীর মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থী ও একজন বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বাদ পড়া প্রার্থীরা হলেন- আওনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বেল্লাল হোসেন এবং সাতপোয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন বাবলু।
২৯ নভেম্বর (সোমবার) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্বে তারা বাদ পড়েন। এর মধ্যে বেল্লাল হোসেনের সরকারি ডিলারশিপ থাকায় এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকায় জয়নাল আবেদীন বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়।
আওনা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান যুগবার্তাকে বলেন, বেল্লাল হোসেনের ‘মেসার্স বি হোসেন’ নামে সরকারি সার সরবরাহের ডিলারশিপ আছে। কিন্তু তিনি তা গোপন রাখেন। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর (২৬) (২) (ছ) ধারা মোতাবেক সরকারি আর্থিক সুবিধাপ্রাপ্ত হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না বিধায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সাতপোয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন যুগবার্তাকে বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকায় জয়নাল আবেদীন বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে আওনা ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী বেল্লাল হোসেন যুগবার্তাকে বলেন, আমি রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments