স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিকবৃন্দের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষ নিয়মিত সংসদীয় কার্যক্রম সম্পর্কে জানতে পারছেন। যারা অতীতে পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনে কাজ করেছেন তারাও খুবই আন্তরিকভাবে সহযোগিতা করে থাকেন। এসোসিয়েশনে নারী সাংবাদিকদের অন্তর্ভুক্তি খুবই যুগোপযোগী বিষয়। এসময় পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সকল সাংবাদিকবৃন্দের সুস্বাস্থ্য কামনা করেন স্পীকার।
পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আজ সংসদ ভবনস্থ মিডিয়া সেন্টারে আয়োজিত 'বার্ষিক শীতকালীন প্রীতিভোজ ২০২২' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পীকার এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালীন সময়ে সকলের অর্থনৈতিক সুরক্ষা এবং মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। মুজিববর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস সফল ও স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষ উদযাপন করেছে। মুজিববর্ষ উপলক্ষে সংসদে বিশেষ অধিবেশন আয়োজন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশেষ আলোচনা সংসদের দুটি ঐতিহাসিক মাইলফলক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ একটি ঐতিহাসিক ঘটনা। মাস্ক পড়াসহ অপরাপর স্বাস্থ্যবিধি মেনে চললে চলমান করোনা সংকট মোকাবেলা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।
পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান সম্রাট, কাজী সোহাগ, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সংসদ সচিবালয়ের পরিচালক মোঃ তারিক মাহমুদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশিষ্ট গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments