ডেস্ক রিপোর্ট: জাতীয় নীতিমালা ও হকার আইন প্রণয়নের দাবিতে বাংলাদেশ হকার্স ইউনিয়ন উদ্যোগে আজ বেলা ৩টায় নগরীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজিজা সুলতানা। এসময় বক্তব্য রাখেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, সহ-সভাপতি মো. হানিফ, কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম, খোকন বেপারী, কাজী জলিল, রাফিউল ইসলাম, আগারগাঁও থানার সভাপতি রফিকুল ইসলাম, হকার নেত্রী আনোয়ারা বেগম, কালাচান সুমন প্রমুখ।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ বলেন, সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নগরীর বিভিন্ন সড়ককে লাল-নীল-সবুজ জোনে বিভক্ত করেছেন এবং লাল জোনের সড়ক-ফুটপাতে হকার বসতে পারবেনা বলে নতুন নিয়ম করে লাল জোনের হকারদের পুনর্বাসন করা হবে মর্মে ঘোষণা দেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পুনর্বাসন না করেই লাল জোনের হকার্সদের উচ্ছেদ করা হচ্ছে। বিক্ষোভ সমাবেশে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হকার পুনর্বাসনের মূলা ঝুলিয়ে হকার উচ্ছেদের তীব্র নিন্দা জানিয়ে বলেন, লাল জোন চিহ্নিত অঞ্চলের হকারদের সঠিক তালিকা তৈরি করে আগে তাদের পুনর্বাসন করতে হবে পরবর্তীতে ঐ অঞ্চলের সড়ক-ফুটপাত ফাঁকা করা হবে। অন্যথায় দুর্বার আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, হকারদের উপর জুলুম-নির্যাতন, হামলা-মামলা, জেল-জরিমানা প্রতিনিয়ত বেড়েই চলছে, এটি বন্ধ করতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ আরোও বলেন, দেশের প্রায় ২২লক্ষ হকারদের মুক্তি হতে পারে জাতীয় নীতিমালার মাধ্যমে হকার আইন প্রণয়ন করে। নেতৃবৃন্দ সারাদেশের সকল হকারদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের মাধ্যমে সরকারকে আইন প্রণয়নের বাধ্য করার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টনে মোড়ে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
সব মন্তব্য
No Comments