স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মোট ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যে বুধবার ১৫ জুলাই যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মিলন ৪৫, মোঃ আরিফ শেখ ১৯, মোঃ ইমরান হোসেন হাওলাদার ৩০, মোঃ ইউসুফ মিয়া ৩০, মোঃ মোক্তার মিজি ৩৪, মোঃ ইয়াসিন রহমান ওরফে খোকন ৩৮, মোঃ হৃদয় ১৯, মোঃ রমজান ৩০, মোঃ আব্দুল্লাহ ২০, মোঃ সাকিব ২৪, মোঃ রবিউল ২৪, মোঃ শহিদুল ইসলাম ১৯, মোঃ সাগর ১৯, মোঃ শিপন ২৬, মোঃ সুজন মিয়া ৩১, আয়েশা ২৫, রমজান শেখ ১৯, মোছাঃ শাহনাজ ৪৫, মোঃ রেজাউল করিম ২৬, মোঃ ইব্রাহিম ২০, মোঃ অমিত ফরাজি ওরফে নাজিম ২৫, মোঃ জিসান ২০, মোঃ নাজির উদ্দিন ৪৫, মোঃ শরিফ ৪০, আঃ গফুর ৬৩, মোঃ আনোয়ার হোসেন ৪০, মোঃ ইদ্রিস আলী ৩৫, মোঃ শাহীন ৩৮, মোঃ মনির ৪০, মোঃ উজ্জল ৩৫, ইমন ২৫, মোঃ পারভেজ ৩০, আশিকুর শেখ ওরফে অহিদুল ও মোঃ ছিয়াদ।
গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জন নিয়মিত মামলায়, ৩ জন পুরাতন মামলায়, ২ জন গ্রেফতারি পরোয়ানা মূলে এবং ২২ জনকে মোবাইল কোর্টের আওতায় গ্রেফতার করা হয়। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের অভিযানে আরও ৪৮৭ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৭ জন, ওয়ারীতে ৯০ জন, মতিঝিলে ৬৭ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১০৫ জন, গুলশানে ২৪ জন, উত্তরায় ৪১ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৭ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে তাদের হেফাজত থেকে ২ হাজার ৫৬৬ পিস ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, দুটি এসএসডি কার্ড, দুটি হার্ডডিস্ক, একটি ভুয়া এনআইডি কার্ড, একটি হ্যান্ড পাঞ্চ ও নগদ ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। রাজধানীজুড়ে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বৃহস্পতিবার ১৬ জুলাই ভো ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জ ...
সিলেট অফিস: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ - এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় আট আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তিনজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে চুরির অপবাদ দিয়ে চাচাতো ভাইদের লাঠির আঘাতে মামুন মোল্লা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার পিতা মোজা মোল্লা (৭৫)। উপজেলার চিলমারী ইউ ...
সব মন্তব্য
No Comments