বশেমুরবিপ্রবি প্রতিনিধি: যৌন হয়রানির অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সহকারী অধ্যাপক এইচএম আনিসুজ্জামানকে কৃষি বিভাগের সভাপতি পদ থেকে সাময়িক অব্যহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি ) উক্ত বিভাগের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেনে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোজাহার আলীকে বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫ (৩) ধারা মোতাবেক কৃষি বিভাগের সভাপতির অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয় ৷
এছাড়াও যৌন হয়রানির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে ৷ পরবর্তীতে তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে৷
উল্লেখ্য, কৃষি বিভাগের সাবেক সভাপতি এইচএম আনিসুজ্জামানের বিরুদ্ধে এক ছাত্রীর সাথে আপত্তিকর ফোনালাপ ভাইরাল হয় । এরপরই ফোনালাপকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসসহ একাধিক অভিযোগ উঠে আসে। শিক্ষক হিসেবে ঐ বিভাগে যোগদানের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments