মাহাবুবুর রহমান : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে সুশাসন ও নিরাপত্তা নেই। অনেক ক্ষেত্রে ন্যায় বিচারের ঘাটতি লক্ষ্য করা যায়। দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। সড়কে দুর্ঘটনা ঘটবে, মানুষ মারা যাবে আবার প্রতিদিন রাস্তা বন্ধ হয়ে হাজার হাজার মানুষ সড়কে আটকে সীমাহীন ভোগান্তি পোহাবে এটাই যেন স্বাভাবিক ঘটনা। রেলের সাথে বাসের ধাক্কা লেগে মানুষ মারা যাবে, এটা যেন খুবই স্বাভাবিক ঘটনা। মেগা প্রকল্প মানেই মেগা ব্যায়। এক বছরের কাজ তিন বছর ধরে চলবে, ১শো কোটি টাকার স্থলে ৩শো কোটি টাকা ব্যায় হবে। এক বছরের স্থলে তিন বছর ধরে কষ্ট করবে সাধারণ মানুষ।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে বিশিষ্ট ব্যবসায়ী কারবারী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, মেজর (অবঃ) মোঃ মাহফুজুর রহমান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, কাজ নেই, বেকারত্ব বাড়ছে। ট্যাক্স বেড়েছে সকল ক্ষেত্রে, কিন্তু মানুষের আয় বাড়েনি। তাই নিত্যপণ্যের দাম বেড়ে মানুষের জীবন যাপন দুঃসহ হয়ে উঠেছে। সরকারি ঘোষণা অনুযায়ী দেশের জিডিপি বেড়েছে, জিডিপি কত বেড়েছে তা দেশের মানুষ জানতে চায় না। জিডিপি বাড়লে মানুষের পেট ভরে না, তাই চাওয়া পাওয়ার হিসাব মেলাতে গেলে ফলাফল বিরাট একটা শুণ্য।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসময় বলেন, ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ দেশের যে অবস্থা করেছে এিনপি এলে সেই ধারাবাহিকতা রক্ষা করবে। দেশ ও মানুষের কোন উপকার হবেনা। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ জানে, দুর্নীতি, দুঃশাসন, স্বজনপ্রীতি, লুটপাট আর বৈষম্য দূর করতে জাতীয় পার্টির বিকল্প নেই। যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন, যে স্বপ্ন পূরণ করতে লাখো মা-বোন সম্ভ্রম দিয়েছেন আমরা সেই স্বপ্ন পূরণ করতেই রাজনীতি করছি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তেই আমরা এগিয়ে চলছি।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মোঃ এমরান হোসেন মিয়া, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন খান, আনোয়ার হোসেন তোতা, মোঃ জয়নাল আবেদীন, সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদ রহমান মাছুম, এমএ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান টিটু, মোঃ জাকির খান, মুহিত হাওলাদার, কাজী মামুন, আনোয়ার হোসেন আনু, শাহীন আরা সুলতানা, সৈয়দা জাকিয়া আফরোজ হিয়া, যুবসংহতির দফতর সম্পাদক শাহ আনোয়ারুল আনু, মনিরুজ্জামান নয়ন, সৈনিক পার্টি, মোঃ জাহাঙ্গীর আলম সরকার।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments