ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, কবি, আবৃত্তিকার, সমাজসেবক ও ‘সুশীলন’-এর নির্বাহী প্রধান উপকূলবন্ধু মোস্তফা নূরুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে সুরশ্রী সঙ্গীত একাডেমি। রবিবার সন্ধ্যায় খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মোস্তফা নূরুজ্জামান ও শিল্পী অনিমেষ বড়াল সঙ্গীত পরিবেশন করেন।
সুরশ্রী সঙ্গীত একাডেমির সভাপতি এস এম জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথিদের বরণ ও স্বাগত বক্তব্য প্রদান করেন সুরশ্রী সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক অনিমেষ বড়াল। অনুষ্ঠানে বক্তৃতা করেন সুশীলনের পরামর্শক শেখ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুসা হেমায়েত আলী, সুশীলনের উপ-পরিচালক ডি এম মনিরুজ্জামান, শিরিনা আক্তার ও শাহিনা পারভীন এবং সুর ঝঙ্কার একাডেমির কার্যকরী সভাপতি রাজ্জাক হোসেন ও সাধারণ সম্পাদক জি এম মইনউদ্দিন।
সুরশ্রী সঙ্গীত একাডেমির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানের সংবর্ধনা পর্বে উপকূলবন্ধু মোস্তফা নূরুজ্জামানকে উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় তিনি নিজের লেখা কবিতা আবৃত্তি এবং গান পরিবেশন করেন। পরে বক্তব্যে তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করার আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে উপকূলবন্ধু মোস্তফা নূরুজ্জামানের সাহিত্য, সঙ্গীত ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। তারা উপকূলীয় অঞ্চলের মানবিক উন্নয়ন ও সংস্কৃতি বিকাশে সংবর্ধিত অতিথির বিশেষ অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অনিমেষ বড়ালের একক সঙ্গীত পরিবেশনা। তিনি উপকূলবন্ধু মোস্তফা নূরুজ্জামানের রচিত জনপ্রিয় গান থেকে বাছাইকৃত একাধিক গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ, শিল্পী ও সঙ্গীতপ্রেমীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments