বন্যা দুর্গত জেলাগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসছে
ডেস্ক রিপোর্ট: দেশের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় বন্যা দুর্গত জেলাগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসছে এবং আশ্রয়কেন্দ্র থেকে লোকজন নিজ নিজ বাড়িঘরে ফিরছেন। বন্যা পরবর্তী পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রোধ করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় সরকারি-বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। এছাড়া, দেশে সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে দেশে সৃষ্ট বন্যা পরিস্থিতির এ সকল তথ্য জানানো হয়েছে।
দেশে বন্যা আক্রান্ত জেলাসমূহ হলো-ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এরমধ্যে সিলেট, হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলার বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৪ লাখ ৫৭ হাজার ৭০২জন। এদের মধ্যে মৃতের সংখ্যা মোট ৫৯ জন। যার মধ্যে পুরুষ ৪১, মহিলা৬ ও শিশু ১২জন। জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যা কুমিল্লায় ১৪জন, ফেনীতে ২৩জন, চট্টগ্রামে৬জন, খাগড়াছড়ি ১ জন, নোয়াখালীতে ৯জন, ব্রাহ্মণবাড়ীয়ায় ১জন, লক্ষ্মীপুরে ১জন, মৌলভীবাজার ১ জন ও কক্সবাজারে ৩জন। এছাড়া, মৌলভীবাজারে ১ জন নিখোঁজ রয়েছেন।
পানিবন্দি ও ক্ষতিগ্রস্তলোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ৩হাজার ৯২৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে মোট ৩লাখ ৯৩হাজার ৩০৫জন লোক এবং ৩৬হাজার ১৩৯টি গবাদিপশুকে আশ্রয় দেয়া হয়েছে।এছাড়া, বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৫১৯টি মেডিকেল টিম চালু করা হয়েছে।
সশস্ত্র বাহিনী বন্যা দুর্গত এলাকায় ২ লাখ ৩৬ হাজার ৩২৮ প্যাকেট ত্রাণ, ২০ হাজার ৪১০প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছে।বন্যা দুর্গত এলাকা থেকে মোট ৪২ হাজার ৮১৬জনকে উদ্ধার এবং ২৩ হাজার ৫৭০জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এছাড়া, হেলিকপ্টারের মাধ্যমে ১৫৩ জনকে উদ্ধার করে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সশস্ত্র বাহিনী পরিচালিত মোট ২৪টি ক্যাম্প এবং ১৮টি মেডিকেল টিম বন্যা উপদ্রুত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে।এতে তথ্য ও সহযোগিতার জন্য ০২৫৫১০১১১৫ নম্বর চালু রয়েছে। এছাড়া, বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা প্রদানের জন্য আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর-০১০৭৩৩৩০০৪০৯৩এ প্রেরণ করতে পারবেন।
ডেস্ক রিপোর্ট: দেশের ওপর বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, অন্তত আগামী ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা যায়, ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলাপ্রশাসকদের ভূমিকা তাৎপর্যপূর্ণ। কারণ প্রতিটি জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকগণ ...
স্টাফ রিপোর্টার: উর্দুভাষীদের জীবন মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন কাউন্সিল অফ মাইনোরিটিজ। সংগঠনপির পক্ষ থেকে বলা হয়েছে, জীবনমান উন্নয়নে উর্দুভাষীদের ক্যাম্প জীবনের অবসান করে প ...
সব মন্তব্য
No Comments