ডেস্ক রিপোর্ট: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্মীদের জন্য ব্যাংকিং সেবা বাড়াতে সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী, মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড-এর সকল কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে তারা কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এসব অফার উপভোগের মাধ্যমে কর্মীরা বাড়তি আর্থিক সেবা ও নিরবিচ্ছিন্ন ব্যাংকিং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইউজি কিডো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ এবং মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রিজওয়ান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ ...
স্টাফ রিপার্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ১১ জুন ২০২৬ বিকেল ৩টা ০০ মিনিটে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের দিনের ক ...
ডেস্ক রিপোর্ট:দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে আজ বুধবার, ১০ জুন ২০২৬ সকাল নতুন দাম কার্যকর হয় ...
সব মন্তব্য
No Comments