ডেস্ক রিপোর্ট: প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার ঘোষনা দিয়েছে ঢাকা ঢাকা ই.পি.জেড এর অনারওয়ে টেক্সটাইল এন্ড
এ্যাপারেলস (প্রাঃ) লিঃ-এর চাকুরীহারা ১৪০০ শ্রমিক। আজ ১৪ নভেম্বর সোমবার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষনা
দেয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্আ মিন। উপস্থিত ছিলেন : ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, সহ-সভাপতি সাফিয়া পারভীন সহ কারখানার শতাধীক শ্রমিক।
জাতীয় গার্মেন্ট স শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ই.পি.জেড ওয়ার্কার্স ফোরাম যৌথভাবে এ সংবাদ সম্মেরনের আয়োজন করে।
ঢাকা ই.পি.জেড এর অনারওয়ে টেক্সটাইল এন্ড এ্যাপারেলস (প্রাঃ) লিঃ। এটি হংকং মালিকানাধীন একটি গামেন্টস কারখানা। ১৯৯৪ সাল থেকে এই প্রতিষ্ঠানটি ঢাকা ই.পি.জেড এ যাত্রা শুরু করে। এখানে কাজ করতো ১৪০০ শ্রমিক। হঠাৎ করে ২০০৮ সালের জুলাই মাসে মালিক শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও কোন রকম ক্ষতিপূরন পরিশোধ না করে হংকং চলে গেছে।
বেপজা এবং ডি.ই.পি.জেড কর্তৃপক্ষ কারখানটির দায়িত্ব বুঝে নেয়। শ্রমিকদের আশ্বস্থ করে যে, কারখানা এবং কারখানার মালামাল বিক্রি করে তারা শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা এবং ক্ষতিপূরন পরিশোধ করবে।
বেপজা এবং ডি.ই.পি.জেড যথারিতি কারখানা এবং কারখানার সকল মালামাল বিক্রি করেছে। কিন্তু দুঃখজনক যে ১৪০০ শ্রমিকের প্রাপ্য ১৪ কোটির অধিক টাকা আজো পরিশোধ করা হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয় যে, ১৪০০ শ্রমিকের পাওনাদি পরিশোধ না করলে বেপজা, ডি.ই.পি.জেড, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও ঘেরাও কর্মসূচী করা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ...
স্টাফ রিপোর্টার: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স ...
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, “আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত ...
সব মন্তব্য
No Comments