মেহেন্দিগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি: মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষার অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ এর উপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এতে ইউএনও সহ ২ জন গুরুতর আহত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ জানান, শুক্রবার সকাল আনুমানিক ৮টার সময় মা ইলিশ রক্ষার অভিযান চলাকালীন সময়ে দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সিকদারের ঘাট এলাকায় ইলিশ ও জাল সহ জেলেদের ধাওয়া করেন তারা। তখন একটি জেলেদের ট্রলার ইউএনও'র স্প্রিড বোটের উপর উঠিয়ে দেয়। তখন ইউএনও'র দেহরক্ষী তুহিন (২৭) শর্টগান সহ নদীতে পরে যায় এবং ইউএনও সহ তার দেহরক্ষী আনসার সদস্য গুরুতর আহত হয়। এসময় হামলাকারী জেলেরা দ্রুত পালিয়ে যায়। পরে দেহরক্ষী আনসার সদস্য তুহিনকে নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও তার সাথে থাকা অস্ত্র (শর্টগান) নদীতে পরে যায়। সংবাদ পেয়ে বরিশাল থেকে ডুবুরি টিম এসে অস্ত্র (শর্টগান)টি উদ্ধারের জন্য চেষ্টা করছে বলে জানান তিনি। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, ইউএনও'র উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments