সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা বিএনপি ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে শহরে লিফলেট বিতরণ করে।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে শহরের তমালতলা কথাকলি মার্কেট থেকে মেডিকেল রোড বুড়ির মিষ্টির দোকান পর্যন্ত এই লিফলেট বিতরণ করে।
এসময় বিএনপি জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক সজিব খান, শহর কমিটির সাধারণ সম্পাদক শাহ্ মাসুদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তার, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মনোয়ার হোসেন কর্ণেল, শ্রমিকদলের নেতা জীবন কৃষ্ণ বসাক, জেলা ছাত্র দলের সহ-সভাপতি রোকনুজ্জামান, আমিনুল ইসলাম শান্তসহ জেলা,শহর ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এড. শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেন, বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন, ডামি নির্বাচন আপনারা জনগণ বর্জন করেন। আজকে নিজেরা নিজেরাই নির্বাচন করছেন এখানে কোন বিরোধী পক্ষ নেই। এরকম পাতানো নির্বাচন বর্জন করতে হবে।
শ্যামল বিশ্বাস সাতক্ষীরা আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় এক জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখি ...
নড়াইল প্রতিনিধি : গভীর রাত। চারদিকে সুনসান নীরবতা। দিনের ক্লান্তি শেষে ঘুমে আচ্ছন্ন একটি পরিবার। একই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল দুই বোন। কিন্তু সেই শান্ত রাত মুহূর্তে রূপ নেয় বিভীষিকাময় ট্র্যাজেডিতে।রো ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।সোমবার দুপুরে নগরীর সরস্বতী মাধ্যমিক বি ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই ...
সব মন্তব্য
No Comments