বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ১৫০ জন নিয়মিত শিক্ষার্থীকে ‘আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্ট’ বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে ১ বছরের জন্য মাসিক ৫ হাজার টাকা করে বৃত্তি দেয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বাজ্ঞপ্তিতে জানানো হয়, এই বৃত্তির জন্য ২০২৩-২০২৪ সেশনে ১ম বর্ষে ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের স্বাক্ষর ও সীলসহ আগামী ০৫ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রারের অফিসের ২০৭ (খ)- নং কক্ষে জমা দিতে হবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments