চট্টগ্রাম অফিস: কাপ্তাই লেক দেশীয় প্রজাতি মাছের এক বৈচিত্র্যময় জলভাণ্ডার উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, কাপ্তাই লেকে সকল প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির জন্য গবেষণালব্ধ পদ্ধতিতে মৎস্য চাষ করা হবে। এছাড়া কাপ্তাই লেকে অধিক মৎস্য চাষ, আহরণ ও বিপণনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটানো হবে।
আজ রাঙ্গামাটির মগবান ইউনিয়নে কাপ্তাই হ্রদের বর্তমান চিত্র সরেজমিন পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন।
সুপ্রদীপ চাকমা আরো বলেন, কাপ্তাই লেকের জলজ পরিবেশের ভারসাম্য ঠিক রেখে ও ইকো ট্যুরিজমের ব্যাঘাত না ঘটিয়ে মাছ চাষ করতে হবে। উপদেষ্টা আরো বলেন, হ্রদে পর্যাপ্ত পানি থাকার মৌসুমই হলো মাছ চাষের জন্য উপযোগী সময়।
এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সহধর্মিণী নন্দিতা চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মির্জা ফখরুলের হাতে থাকা স্থান ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা ...
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে অবস্থিত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসা ...
স্টাফ রিপোর্টার: বিভিন্ন খাতে কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে ...
সব মন্তব্য
No Comments