ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু, আক্রান্ত ১,২০৯।

প্রকাশ : 07 Nov 2024
ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু, আক্রান্ত ১,২০৯।

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৬৪ জন ও নারী ১৭৩ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,২০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ ৭৯৬ জন ও নারী ৪৪০ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৬৯ হাজার ৪৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৩ হাজার ৮৭৪ জন ও নারী ২৫ হাজার ৫৮২ জন।


সম্পর্কিত খবর

;