ডেস্ক রিপোর্ট: নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নারায়নগঞ্জরে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান বলেন, শুক্রবার বিকেলে কলাগাছিয়া এলাকায় মেঘনা নদীতে ষাটোর্ধ্ব এক ব্যক্তির লাশ ভাসতে দেখা গেছে। নৌ পুলিশ লাশ উদ্ধারের পর রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের ছবির সঙ্গে মিল পাওয়া গেছে।
এরআগে বৃহস্পতিবার ২১ আগষ্ট বাসা থেকে বের সাংবাদিক বিভুরঞ্জন সরকার আর ফেরেননি। এ বিষয় রাজধানীর রমনা থানায় একটি ডায়েরী করেছে তার পরিবার।
জানাগেছে, ৭১ বছর বয়সী বিভুরঞ্জন আজকের পত্রিকায় চাকরি করেন। এছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লেখেন।
পরিবার জানিয়েছে, ২১ আগষ্ট বৃহস্পতিবার সকালে বাসা থেকে থেকে বের হন। শুক্রবার সকালেও বাসায় ফিরেননি তিনি। মোবাইল ফোনটি বাসায় রেখে গেছেন। কারো কাছে কোন তথ্য না পেয়ে তার ছেলে ঋত সরকার বৃহস্পতিবার (২১ আগষ্ট) রাতে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের এসব বাস প ...
স্টাফ রিপোর্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল ...
স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন প্রজ ...
সব মন্তব্য
No Comments