ভোলা প্রতিনিধি॥ ভোলায় মেঘনা-তেঁতুলিয়া নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ৩৪ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪ টি ট্রলার, ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
শনিবার (১৫ অক্টেবর) ভোলা জেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আটক ৩৪ জেলের মধ্যে জেলা সদর উপজেলার ২৯ ও লালমেহন উপজেলার ৫ জেলে রয়েছেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোলøা এমদাদুল্যাহ এ তথ্য নিশ্চিত করে বলেন। মা ইলিশ শিকার অপরাধে শনিবার ভোরের দিকে ভোলা সদরের মেঘনা ও তেতুঁলিয়া থেথে ৪ টি ট্রলার, ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশসহ ২৯ জেলে ও লালমোহন উপজেলার থেকে ৫ জেলেকে আটক করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া ভোলা সদরের তেঁতুলিয়া নদী থেকে আটক ২৯ জেলের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদÐ, ১ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা ও ২ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বাকি জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য-গত ৭ অক্টোবর মা ইলিশ রক্ষায় মৎস্য অধিদফতর ২২ দিনের জন্য ভোলার মেঘনা ও তেতুঁলিয়াসহ ১৯০ কিলোমিটার নদীকে অভয়াশ্রম ঘোষনা করে ইলিশসহ সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষনা করেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
সব মন্তব্য
No Comments