নজরুল ইসলাম,তালা,(সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সরদার মুজিব বলেছেন, কোনো পেশি শক্তি শান্তিপূর্ণ ভোটের বাঁধা হতে পারবে না। ভোট হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তালা বাজারে নিজের দোলনা প্রতিকের পক্ষে জনসংযোগ করেছেন তিনি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বাগানে অনেক যোগ্য ও মেধাবী ফুল ফুটেছে। এর মধ্য থেকে সেরা ফুলটি বেঁছে নিতে চাই। সে কারণে যদি কোনো যোগ্য প্রার্থী সতন্ত্র নির্বাচন করে সে ক্ষেত্রে দল আপত্তি করবে না। আশা করি আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ আমার পক্ষে থাকবে। আমি বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারী তালা কলারোয়ার মানুষ আমাকে সেবক হিসেবে বেঁছে নিবেন।
এসময় তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম খাঁ, তালা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহিনুর রহমান খাঁ, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জাহিদুর রহমান লিটু, খলিসখালী ইউপি সদস্য সুবির দাশ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী রিয়াজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রব, লিয়াকত হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আলিমসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে তিনি, কলারোয়া উপজেলার কাজিরহাট, তালার পাটকেলঘাটায় গণসংযোগ করেন
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments