কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দুই কেজি গাঁজাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, কবির হোসেন খান ও আল আমিন ফকির। বুধবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। কবির হোসেনের বাড়ি গলাচিপা উপজেলার বাঁশবুনিয়া গ্রামে। অপর ব্যবসায়ী আলামিন ফকির কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামের বাসিন্দা। এরা দু’জনেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। এছাড়া তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
সব মন্তব্য
No Comments