স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির অনৈক্যের ফলে পতিত আওয়ামী ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে, ওদের বিষ দাঁত ঐক্যবদ্ধভাবে উপড়ে ফেলতে হবে।
রবিন বলেন, দেড় যুগের স্বৈরশাসন দেশকে সবদিক থেকে ডুবিয়ে গেছে, এই অবস্থা থেকে উত্তরণে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ ২৯শে জানুয়ারি ২০২৫, বুধবার নয়াপল্টনস্থ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে হাজারীবাগ থানা ও কোতোয়ালি থানা বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম ৪ এর প্রধান আব্দুস সাত্তার, যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টিম ৭ এর প্রধান হাজী মনির হোসেন চেয়ারম্যান সহ ঢাকা মহানগর দক্ষিণ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ।
প্রস্তুতি সভায় হাজারীবাগ থানা ও কোতোয়ালি থানায় রাষ্ট্রসংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান উত্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠানের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানটি সর্বাঙ্গীণ সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছরের এই শ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের দৈনিক ভোরের ডাকের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন করে জোরদার করার উদ্যোগ দেখা যাচ্ছে। এতে সরকার-টু-সরকার এবং দল-টু- ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ের এবি মিলনায়তনে জাতীয় নির্বাহী কমিটির (এনইসি) বিশেষ সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণভোটের রায়কে বাতিল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। সংসদে কারো জমিদারি মানবো না, কারো কাছে সংসদ বন্ধকও দ ...
সব মন্তব্য
No Comments