ডেস্ক রিপোর্ট: আগামী ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাসদ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। জাসদ কেন্দ্রীয় কমিটি আগামী ৩১ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টায় কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করেছে। এ আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি, বাংলাদেশের সাম্যবাদী দল (মা-লে) এর সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি-জেপি এর মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. অসিত বরণ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর আহ্বায়ক জনাব রেজাউর রশিদ খান, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাম (মো) এর সদস্য জনাব ইমসাইল হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।
এছাড়াও ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩১ অক্টোবরের আগে ও পরে ঢাকায় ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম কমিটির পক্ষ থেকে পৃথক পৃথকভাবে সমাবেশ, গণমিছিল, মশাল মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অনুরূপ জেলা ও উপজেলা পর্যায়ে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, পুনর্মিলনী, গণজমায়েত, সমাবেশ, গণমিছিল, মশাল মিছিল, গণসঙ্গীতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় জনসভায় যোগদান করবেন।
দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করে যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, কঠোরহস্তে বাজার সিন্ডিকেট দমন ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করার দাবিতে সংগ্রামের চেতনায় দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করার জন্য দলের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
ডেস্ক রিপোর্ট: জাসদের (ইনু) কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রতিনিধি সভা চলাকালে পুলিশি অভিযান ও রাজনৈতিক কর্মীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ।রবিবার এক বিবৃতিতে দলের সভাপতি ...
সব মন্তব্য
No Comments