টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে চকগদাধর যুব সংঘ স্পোর্টিং ক্লাব আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সুপার সপ স্বত্বাধিকারী ও সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন। রবিবার (৬ আগস্ট) ধুবড়িয়া চকগদাধর এলাকার কমিউনিটি ক্লিনিক সংলগ্ন অস্থায়ী মাঠে ব্যাপক দর্শকের উপস্থিতিতে এই উৎসবমুখর খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় 'চকগদাধর সেতু ভাইকিংস' ও 'কান্দাপাচুরিয়া উদয় সংঘ স্পোর্টিং ক্লাব' দুটি দল অংশগ্রহণ করে এবং টাইব্রেকারে উদয় সংঘ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
চকগদাধর যুব সংঘ স্পোর্টিং ক্লাব সহ সভাপতি মো. রেজাউল করিম রুমন এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মো. পিয়াস এর পরিচালনায় উক্ত ফাইনাল খেলা উদ্বোধন করেছেন ধুবড়িয়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুবড়িয়া ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) মো. আবু বক্কর সিদ্দিক, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) মো. আতোয়ার রহমান, সাবেক ইউপি সদস্য মো. নাজির মোল্লা, যুবলীগ নেতা মো. ফুলচান শেখ। এছাড়াও ধুবড়িয়া ইউনিয়ন আ.লীগ সহ সভাপতি মো. মিজানুর রহমান মাখন, মো. শহিদুর রহমান সখি, ৩ নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক আমিনুল হক বালা, চকগদাধর যুব সংঘ স্পোর্টিং ক্লাব সাধারণ সম্পাদক মো. আক্কাশুর রহমান আকাশ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. ঈদুল ইসলাম, সংশ্লিষ্ট ক্লাব সহযোগী মো. নাইমুর রহমান নাইম,পলাশ,ইমন,আরিফ,শহিদুল সহ অন্যান্য স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
সব মন্তব্য
No Comments