ঢাবি'র হল খুলে দেওয়া হয়েছে

প্রকাশ : 06 Aug 2024
ঢাবি'র হল খুলে দেওয়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয় আজ  (০৬ আগস্ট ২০২৪)  মঙ্গলবার থেকে খোলা এবং হলে বৈধ শিক্ষার্থীদের উঠানো ও হলসমূহের সেবা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ ০৬ আগস্ট ২০২৪ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর পরিচালক মাহমুদ আলম আজ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানান,  বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাহ একাডেমিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে। 

    

সম্পর্কিত খবর

;