আবদুল্লাহ আল নোমান,ঠাকুরগাঁও প্রতিনিধি: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হচ্ছে মহান মে দিবস।
এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
সোমবার (১লা মে) সকাল ১০ টায় জেলা স্কুল বড়মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে শ্রমিকদের বিভিন্ন সংগঠন “শ্রমিক বাংলাদেশ ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালী বের করে।
র্যালীগুলো শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে এসে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, জেলা শাখার জাতীয় শ্রমিক লীগ, নির্মান শ্রমিক, ট্রাক ও ভ্যান শ্রমিক লীগ, কুলি শ্রমিক ইউনিয়ন, জেলা শ্রমিক ঐক্য পরিষদ, জেলা মটর শ্রমিক পরিবহণ ইউনিয়ন, হোটেল এবং রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক প্রতিষ্ঠানের কর্মচারীরা।
র্যালী শেষে আলোচনা এক আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান বলেন, আমাদের সমাজে শ্রমিকদের ভূমিকা অনেক বেশি। শ্রমিক ছাড়া কোন কিছু উৎপাদন সম্ভব না। তারা আছে বলেই আমরা বিভিন্ন উৎপাদিত পণ্য ব্যবহার করতে পারি।
এদিকে শ্রমিক নেতারা দৃঢ় কণ্ঠে বলেন, শ্রমিক- মালিকদের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করি। শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সর্বদাই সোচ্চার রয়েছি। শ্রমিকদের দাবীসসমূহ পূরণ না হলে আগামীতে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments