স্টাফ রিপোটার: দেশের পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লিমিটেডের পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) পকেটের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এবং এবিজি টেকনোলজিস লিমিটেডের পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন। বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজুসের সাবেক সভাপতি ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল এন্ড মেম্বারশিপের চেয়ারম্যান এম. এ. ওয়াদুদ খান, বাজুসের সহ-সভাপতি গুলজার আহমেদ, মোঃ রিপনুল হাসান ও মাসুদুর রহমান।
পকেট কতৃপক্ষ জানিয়েছে, পকেট ই-ওয়ালেটের রয়েছে একটি আধুনিক ও গ্রাহক-বান্ধব মোবাইল অ্যাপ, যা ব্যবহার করে অথবা ইউএসএসডি কোডের মাধ্যমে গ্রাহক খুব সহজেই নিরাপদ ও দ্রুত পেমেন্ট করতে সক্ষম। গ্রাহক ক্রয়কৃত সার্ভিস অথবা প্রোডাক্টের মূল্য পকেট-এ নিবন্ধিত যে কোনো মার্চেন্টকে কিউ-আর কোড পেমেন্ট অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
এছাড়াও পকেট আরও বিভিন্ন ধরণের পেমেন্ট সল্যুশন প্রদান করে থাকে যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- সার্ভিস চার্জ পেমেন্ট, ইউটিলিটি বিল পেমেন্ট (গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন), সরকারি ফি পেমেন্ট, স্যালারি ডিসবার্সমেন্ট, সাপ্লায়ার/ভেন্ডরের পেমেন্ট, সাপ্লাই চেইন থেকে পেমেন্ট কালেকশন, কেবল টিভির বিল পেমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে অ্যাড মানি, ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড মানি, রিকুয়েস্ট মানি, ফান্ড ট্রান্সফার ইত্যাদি।
গ্রাহকেরা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন পকেট-এর হটলাইন নাম্বারঃ ১৬৮০০।
বেনাপোল প্রতিনিধি: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানিকৃত পণ্যে ‘মিথ্যা ঘোষণা’ ও ঘোষণাবহির্ভূত পণ্য প্রবেশের সময় ১৪ টি পণ্য চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত মাসেই বেশ কয়ে ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতির খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তির আভাস দেখা দিয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম কিছু ...
ডেস্ক রিপোর্ট: দেশের অটোমোবাইল বাজারে সাশ্রয়ী যাতায়াতের নতুন উদাহরণ তৈরি করল ওমোডা ৯ প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (PHEV)। সম্প্রতি পরিচালিত এক ‘রেঞ্জ টেস্টে গাড়িটি মাত্র একবারের প ...
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব তুলে ধরে এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুর ...
সব মন্তব্য
No Comments