মো.পাভেল ইসলাম মিমুল, রাজশাহী অফিস : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৭ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল হয়েছে।
আরএমপি কমিশনার আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এক অফিস আদেশে এ রদবদল এনেছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল ) দুপুরে আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,রুটিন কার্যক্রমের অংশ হিসেবে জনস্বার্থে আরএমপির ৭ থানায় ওসি দের রদবদল আনা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। এতে কাজের গতি বাড়ে বলে মনে করা হয়।
এদিকে,৭ থানার রদবদল কৃত অফিসার ইনচার্জরা হলেন, আরএমপির চন্দ্রিমা থানার ওসি এস এম মাসুদ পারভেজকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে,পবা থানার ওসি রফিকুল ইসলামকে চন্দ্রিমা থানায়, কাশিয়াডাঙ্গা থানার ওসি.মশিউর রহমানকে দামকুড়া থানায়,বেলপুকুর থানার ওসি রুহুল আমিনকে মতিহার থানায়,দামকুড়া থানার ওসি মনিরুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানায় ও শাহ মখদুম থানার ওসি মোবারক পারভেজকে পবা থানায় বদলি করা হয়েছে।
এছাড়া,মতিহার থানা থেকে ওসি হাফিজুর রহমান হাফিজকে সরিয়ে সিআইডি তে ও রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমানকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।
আরএমপি সদর দপ্তর থেকে জনস্বার্থে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে জানান আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments