স্টাফ রিপোটার: বাউল গানের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো ১৯তম দ্বিবার্ষিক এশিয় চারুকলা প্রদর্শনীর ‘হোম এন্ড ডিসপ্লেসমেন্ট’ বিষয়ক দুই দিনের সেমিনার। ১০ ডিসেম্বর সকাল ১০টায় জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে লেখক অধ্যাপক নাজমা খান মজলিশ এর বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় সেমিনার। আলোচক ছিলেন স্থপতি সাইফ উল হক। বেলা দুইটায় লেখক ড. আজহার আহমেদ এর বক্তব্যের মধ্যদিয়ে ২য় পর্বের শুরু হয়। ২য় পর্বে আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সমসদ মর্তুজা। বেলা সাড়ে ৩টায় লেখক ও শিল্প সমালোচক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে দুই দিনব্যাপী সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।
সেমিনার শেষে বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে পরিবেশিত হয় বাউল গানের আসর। সমবেত সঙ্গীতের পাশাপাশি বাউল আসরে সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা বাউল শিল্পীরা-চন্দনা মুজমদার, টুন টুন ফকির, নয়ন সাধু, বাউল গরিব মুক্তার, লতিফ শাহ, এম আর মানিক, ডলি মন্ডল, এলিজা পুতুল, এলিজা পুতুল অর্ধশত বাউল শিল্পী।
“এই মানুষে সেই মানুষ আছে কত মুনি ঋষি চার যুগ ধরে বেড়াচ্ছে খুঁজে।” মানবদেহ, মানবজীবন ও পরমাত্মা সম্পর্কিত নানা ধ্যান-ধারণার মধ্যেই বাউলের আত্মদর্শন, জীবনদর্শন ও আধ্যাত্মদর্শনের পরিচয় আছে, আর এখানেই হৃদয়ধর্ম তথা মানবধর্ম বা মানবতাবাদের ভিত্তি নিহিত থাকে। বাংলার আনাচে কানাচে লোকসাহিত্যের যত উপাদান ছড়িয়ে আছে তার মধ্যে বাউল গান অন্যতম। বাঙ্গালির হাজার বছরের সংস্কৃতির স্বরুপ আন্তর্জাতিক অঙ্গণে তুলে ধরতে এবারের ১৯তম এশীয় চারুকলা প্রদশনী-২০২২ এর ৩য় দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ছিলো বাউল গানের আসর ।
দেশের লোক ঐতিহ্যের এ সাংস্কৃতিক পরিবেশনা দেখে মুগ্ধতা প্রকাশ করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শতাধিক চারুশিল্পীরা। উল্লেখ্য যে, গত ৮ ডিসেম্বর ২০২২ ১৯তম দ্বিবার্ষিক এশিয় চারুকলা প্রদর্শনী উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১১৪ দেশের অংশগ্রহণে মাসব্যাপী নানা আয়োজনের এ চারুকলা প্রদশর্নী চলবে ৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। আগামিকালকের আয়োজনে থাকছে বিদেশি শিল্পীদের নিয়ে নৌবিহার।
৯ ডিসেম্বর সকাল ১১টায় ‘হোম এন্ড ডিসপ্লেসমেন্ট’ বিষয়ক সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পী মোস্তফা জামান। সেমিনারে আলোচক ছিলেন শিল্পী লুাভা নাহিদ চৌধুরী এবং শিল্প সমালোচক মঈনুদ্দিন খালিদ। বেলা ২টায় অধ্যাপক নজরুল ইসলামের প্রারম্ভিক বক্তব্যের মধ্যদিয়ে ২য় পর্বের আলোচনা শুরু হয়। সেমিনারে সভাপতিত্ব করেন লেখক ও শিল্প সমালোচক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments