বিশেষ প্রতিনিধি: কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের ইলেটগঞ্জ শহিদ নগর ও উত্তর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঈদ শুভেচ্ছা ও জনসংযোগে ব্যাস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
সর্বশেষ রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত বর্তমান সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে জনসংযোগ করেন তিনি।
এ সময় আবদুস সবুর বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, দেশের মানুষ তখনই সুখে শান্তিতে বসবাস করেছে। তিনি বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় দেশের মানুষ কোনো অভাব অনটনে নেই। আজকে সারাবিশ্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের নাম প্রশংসিত হচ্ছে বলেও জানান তিনি। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
সব মন্তব্য
No Comments