বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২’-এর সেমিফাইনাল পর্বের খেলা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১৮ মার্চ ২০২৩ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সেমিফাইনাল পর্বের খেলা উদ্বোধন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী বিদ্যালয়সমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহিদ এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, দেশের মেয়েরা ইতোমধ্যেই স্মার্ট নাগরিক হিসেবে তৈরি হয়ে জাতীয় সম্পদে পরিণত হয়েছে। নানা প্রতিকূলতা মোকাবেলা করে এসকল স্মার্ট শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই স্মার্ট শিক্ষার্থী ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ, উন্নত, অর্ন্তভুক্তিমূলক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী নানাবিধ যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রয়াসকে এগিয়ে নিতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এই প্রয়াসকে সফল করতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকা-ে অংশগ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ ও স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সেমিফাইনাল পর্বের নারী শিক্ষার্থীদের খেলায় খুলনা বিভাগের গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলকে হারিয়ে ঢাকা বিভাগের নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল জয় লাভ করে। অপর ম্যাচে ময়মনসিংহ বিভাগের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলকে হারিয়ে চট্টগ্রাম বিভাগের বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।
স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘো ...
স্টাফ রিপোর্টার: ফুটবল উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত সারা বিশ্ব। আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ রাতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আসর—ফিফা ওয়া ...
স্টাফ রিপোর্টার: তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে দায়ের করা আলোচিত মামলা থেকে চূড়ান্তভাবে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ...
সব মন্তব্য
No Comments