ডেস্ক রিপোর্ট: আপনার কি বউ প্রয়োজন? অবশ্যই ভাড়ায় পাবেন। প্রয়োজন অনুসারে কখনো ঘণ্টা ভিত্তিক, আবার কখনো সারাদিনের জন্য ভাড়া নিতে পারবেন।
শুধু বউ কেনো, ছোটছোট শিশু চান? হাঁস-মুরগী কিংবা গরু-ছাগল? তার মিলবে এ গ্রামে। গাজীপুর সিটি করপোরেশনের ভাদুন ও তার আশপাশের কয়েকটি গ্রামে আপনি নাটক বা সিনেমার শুটিংয়ের জন্য সবকিছুই ভাড়ায় পেয়ে যাবেন।
গাজীপুর জেলা শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত ভাদুন গ্রাম। এই গ্রামে ৯০-এর দশক থেকে শুরু হয়েছে নাটক-সিনেমার শুটিং কার্যক্রম। এ গ্রামটিকে বলা হয়ে থাকে চলচ্চিত্র শিল্পীদের আবাসভূমি।
এ গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আপনার সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে কোন এক অভিনেতা বা অভিনেত্রীর। প্রতিদিন শুটিং থাকেই এ গ্রামে। ভাদুন গ্রামে রয়েছে মেঘলা, আকাশ ভিলা, ঐশী সুটিং, বিলভিলা, হাসনাহেনা, শাহিনের বাড়ি, আপন ভূবন, কৃষ্ণচূড়াসহ অজস্র শুটিং স্পট।
এছাড়াও অভিনেতা সালাউদ্দিন লাভলু, মোশারফ করিম, পপিসহ অনেক শিল্পীর নিজস্ব শুটিং স্পট রয়েছে এখানে। নাটক বা সিনেমার শুটিংয়ের প্রয়োজনে যা কিছু প্রয়োজন, সবকিছুই ভাড়ায় পাওয়া যায় এ গ্রামে।
গ্রামবাসী, শুটিং স্পটের মালিক ও পরিচালকরা জানান, শুটিংয়ের প্রয়োজনে ঘণ্টাভিত্তিক কিংবা সারাদিনের জন্য বউ, শিশু বাচ্চা, নাপিত, কামার, গরু-ছাগল, হাঁস-মুরগী, ঝাড়ু, দাসহ সবকিছুই ভাড়ায় পাওয়া যায় এখানে।
সালাহউদ্দিন লাভলু পরিচালিত হাড়কিপ্টা, সাকিন সারিসুরি, গরুচোর, পত্রমিতালী, কলেজ স্টুডেন্ট, ঢোলের বাদ্যি, ঘর কুটুম, আলতা সুন্দরী, ওয়ারেন নাটকগুলো প্রচারিত হবার পর ব্যাপকভাবে গ্রামের নাটক দর্শকপ্রিয়তা পায়। নির্মাতারা ভাদুনে যেতে শুরু করেন।
এ বিষয়ে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘২০০৭ সালে ছিল মাত্র একটি শুটিং বাড়ি। এখন ভাদুনেই সক্রিয় আছে ৯টি শুটিং বাড়ি, আরও দুটি বাড়ি তৈরি হচ্ছে। গ্রামের পাশেই রয়েছে আরও তিনটি শুটিং বাড়ি। একের পর এক শুটিং বাড়ি গড়ে উঠলেও এখানে নেই মালিকদের কোনো সংগঠন, নেই শুটিংয়ের তেমন ধরাবাঁধা নিয়মনীতির বালাই।’-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। এ পুরস্কারের জন্য ২৮ ক্যাটেগরিতে ৩২ বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে নির্বাচন করা হয়েছে। গত ২ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ ...
সব মন্তব্য
No Comments