নূর উন নবী সিয়াম, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরনের রাজনীতি এবং রাজনৈতিক প্রচারনা নিষিদ্ধ ঘোষণা করেছে রিজেন্ট বোর্ড। ৯ আগস্ট ২০২৪ তারিখে রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এবং রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখা কর্তৃক প্রকাশিত এক অফিস আদেশ হতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা ও শিক্ষার্থীদের পড়াশোনা পরিবেশ বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সর্বপ্রকার দলীয় রাজনীতি বা রাজনৈতিক দল সমূহের সহযোগী/অঙ্গ/ ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সাথে যুক্ত হয়ে প্রকাশ্য বা অপ্রকাশ্য কোন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ ও সর্বপ্রকার দলাদলি নিষিদ্ধ ঘোষণা করা হলো।
আরো বলা হয়, নোবিপ্রবি আইন ২০০১ এর ধারা ৪৭(৫) ও (৬) মোতাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা বা কর্মচারী কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত হাওয়া বা রাজনৈতিক মতাদর্শ প্রচার করার কোন সুযোগ নেই। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রথম রিজেন্ট বোর্ডের ৪৫ তম আলোচ্য সূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি অথবা সর্বপ্রকার দলাদলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের শাস্তির বিষয়ে বলা হয়, উপরোক্ত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এবং এ সিদ্ধান্ত লঙ্ঘনকারী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments